🔴 HSC 28 (SSC 26) ব্যাচের ACS Physics Academic Cycle 4 এ ২য় পত্রের নিম্নোক্ত ৩ টি অধ্যায় কভার করা হবে:
🔷 অধ্যায় ১: তাপগতিবিদ্যা
🔷 অধ্যায় ২: স্থির তড়িৎ
🔷 অধ্যায় ৩: চল তড়িৎ
অপূর্ব-মাশরুর ভাইয়ের ACS Physics ব্যাচটি তাদের জন্য, যারা একাডেমিক লাইফে নিজেকে ফিজিক্সে একাডেমিক+ইঞ্জিনিয়ারিং এডমিশন স্ট্যান্ডার্ডে এগিয়ে রাখতে চায়। পদার্থবিজ্ঞান ফুল সিলেবাসে ২১ টি চ্যাপ্টার এর কন্টেন্টের উপর আমাদের ২ জন শিক্ষকেরই ১০ বছরের বেশি সময় ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে যার বহিঃপ্রকাশ ক্লাস ও কন্টেন্টেই পাবে।
এই ব্যাচে আমরা বেসিক আর বেশি বেশি ম্যাথ সলভে জোর দেই। আমাদের ক্লাস কন্টেন্ট এমনভাবে সাজানো যে, ম্যাথগুলোর মধ্যে যত বৈচিত্র্য সম্ভব সবটাই কাভার করি। এতে আমাদের ছাত্র-ছাত্রীরা বেসিক বেশি শিখে এবং তা তাদের এডমিশনে এগিয়ে রাখে।
২১, ২২ ব্যাচের অবিশ্বাস্য সাফল্যের পর ২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীরাও আমাদের কাছে পড়াশোনা করে বিপুল সংখ্যায় বুয়েট, ঢাবি সহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এত বড় বাংলাদেশে একটি অনলাইন প্ল্যাটফর্ম এর পক্ষে রেকর্ড ছিলো ২৫, ২৬ ও ২৭ ব্যাচেও আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্টের প্রমাণ রেখেছি।
তোমাদের জন্য আমাদের ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস শীট দিচ্ছি, যা তোমাদের নিজে ম্যাথ করতে সাহায্য করবে এবং প্রবলেম সলভিং স্কিল ও স্পিড বাড়াবে। সেই সাথে তোমাদের জন্য সংযোজন হিসেবে থাকছে হার্ডকপি বই যা ভর্তি হবার সাথে সাথেই তোমার বাসায় কুরিয়ার করে দেয়া হবে।
মানসম্পন্ন কন্টেন্ট এর সাথে ছাত্র-ছাত্রী বন্ধুর অসংখ্য Tech Features এর সমন্বয়ে গঠিত আমাদের ফিজিক্স ব্যাচ হতে পারে তোমার একাডেমিক লাইফের টার্নিং পয়েন্ট।
আর আমাদের বিশাল ছাত্র-ছাত্রীদের কমিউনিটি থাকায় আরও একটা সুবিধা হলো তারা নিজেরা ফেসবুক ডিসকাশন গ্রুপে প্রবলেম নিয়ে আলোচনা করতে পারে আর পড়াশোনার অগ্রগতি/প্ল্যানিং/স্টাডি পার্টনার বাছাই করে একসাথে পড়তে পারে।
আশা করি, আমাদের ব্যাচের পূর্ণ ব্যবহার করলে একজন নিয়মিত ছাত্রের আসন্ন একাডেমিক ও এডমিশন পরীক্ষাগুলোতে ফিজিক্স হবে বাকিদের থেকে এগিয়ে থাকার ট্রাম্প কার্ড। আর এডমিশনে একটা বিষয়েই প্রায় সব পারার কনফিডেন্স থাকলে পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয় অনেকটাই নিশ্চিত।